1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

সুবর্ণজয়ন্তী রোভার মুটে অনিয়মের অভিযোগ- ফেরত দিতে হচ্ছে ২৬ হাজার টাকারও বেশি!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত “সুবর্ণজয়ন্তী রোভার মুট-২০২৪”-এর হিসাব সংক্রান্ত অনিয়মের অভিযোগে এক সাবেক ক্যাম্প ইন ক্যাম্প চীফের কাছ থেকে ২৬,০৭৫ টাকা ফেরত আদায়ের সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক নির্বাহী কমিটি।

সম্প্রতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পত্র নং বা স্কা:রো:অ:(সাধারণ/ন-৫৬৪)/১৬৯১ (৬/২০২৫)-এর মাধ্যমে জানানো হয়, ইভেন্টে দায়িত্ব পালনকালে এ কে এম নূরুল আফছার, সহকারী অধ্যাপক, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী-মোট ৫৬,৬০৫ টাকার ব্যয় হিসাব দাখিল করেন। এর মধ্যে অডিট কমিটি ২৬,০৭৫ টাকার বিষয়ে আপত্তি জানায়।

অডিট আপত্তির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিলেও তা সন্তোষজনক না হওয়ায় কমিটি অর্থ ফেরতের সুপারিশ করে। পরে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ১৫৩তম আঞ্চলিক নির্বাহী কমিটি ওই সুপারিশ অনুমোদন করে এবং নূরুল আফছারকে ৩০ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে উক্ত টাকা রোভার অঞ্চলের জনতা ব্যাংক, পুরানা পল্টন শাখার সাধারণ তহবিল অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেয়।

চিঠিতে বিষয়টি স্বাক্ষর করেন, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, যিনি একইসাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক।

উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী রোভার মুট অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১-৫ মার্চ গাজীপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে সারাদেশের রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

এই ঘটনাটি স্কাউট সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ