1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

নেত্রকোণায় মন্দির ও শ্মশানের অনুদান আত্মসাতের অভিযোগ

  • প্রকাশকাল: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

নেত্রকোণায় মন্দির ও শ্মশানের অনুদান আত্মসাত ও অসঙ্গতিপূর্ণ কার্যকলাপের অভিযোগ উঠেছে শ্যামল ভৌমিক নামে এক হিন্দু নেতার বিরুদ্ধে।
আজ বুধবার (২৯ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন সাতপাই পাল পাড়া রাধা গোবিন্দ মন্দির এর সভাপতি নিবারণ পাল। অভিযোগ সূত্রে জানা যায়, নিবারণ পাল এর পূর্বপুরুষ অত্র অঞ্চলে ৩টি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। মন্দিরগুলো হল সাতপাই পালপাড়া কালী মন্দির, সাতপাই রাধা গোবিন্দ মন্দির ও সাত পাই পালপাড়া দূর্গা মন্দির। নিবারণ পাল রাধা গোবিন্দ কমিটির সভাপতি হলেও সবগুলো মন্দিরের খোঁজখবর তিনি রাখেন। তিনি অভিযোগে উল্লেখ করেন ৫ আগস্ট এর পর উক্ত এলাকায় সাম্প্রতিক সময়ে বসবাসকারী শ্যামল ভৌমিক সরকারী অনুদান সংক্রান্ত আর্থিক অস্বচ্ছতা ও অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ ব্যাপকভাবে শুরু করেছেন। তিনি প্রতিষ্ঠানের নামে সরকারী অনুদান এনে পরিচালনা কমিটির অগোচরে নিজেই ভোগ ব্যবহার করছেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন যে, শ্যামল ভৌমিককে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি হিন্দ নেতা, অনুদান আমি এনেছি, তাই এগুলো আমারই প্রাপ্য। এ বিষয় নিয়ে কেউ মূখ খোললে ভালো হবেনা না বলে হুমকি দেন তিনি।” এ যাবৎ তিনি বিভিন্ন মন্দির ও শ্মশানের নামে প্রায় ৬ লক্ষ টাকা বরাদ্দ এনে আত্মসাৎ করেছেন। উল্লেখিত মন্দিরের পুজারীগণ উক্ত আত্মসাতের ঘটনার সুষ্টু বিচার দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ