1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১৫

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ডি.ডি পরিবহনের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয়বাসের অন্তত ১৫-২০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ তিনজন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়কের দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ