গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় গুরুতর আহত রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একটি, পরদিন ৭ আগস্ট সকালে পার্কের অপর হাতির হামলায় গুরুতর আহতবস্থায় চিকিৎসাধীন রাজু বাহাদুরকে হাতিশালায় মৃত অবস্থায় পাওয়া যায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙ্গে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করে পরামর্শও নেয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।
তিনি আরো জানান, এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটিরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা অন্য একটি হাতি মারা যায়। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি। এঘটনায় পার্ক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় পৃথক সাধারণ ডায়েরী করেছেন।
উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। পরে এক্সরে করে হাতিটি পা ভেঙ্গে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত হন। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়, পরামর্শ নেয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসক দলের। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত¡াবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। গত ৭ আগস্ট শুক্রবার সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
Leave a Reply