স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় উলুমুল কুরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার আয়োজনে তরুণ ও প্রবীণ বক্তাদের অংশগ্রহণে “দ্বীনি ঐক্য, ভ্রাতৃত্ব ও দাওয়াতি বন্ধনের এক মহাসম্মেলন—মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মো. রেজওয়ানুল ইসলাম।
মহাসম্মেলনে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকার তরুণ ও প্রবীণ বক্তা, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দ্বীনি ঐক্য, পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও দাওয়াতি কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও দাওয়াতকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক বিভেদ ভুলে দ্বীনের বৃহত্তর স্বার্থে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কুরআন-হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, দ্বীনি বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি তরুণ ও প্রবীণ বক্তাদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলন মেলা সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, দ্বীনি ঐক্য, ভ্রাতৃত্ব এবং দাওয়াতি বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Leave a Reply