1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজারহাটের সকল সাংবাদিকগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার (১৪ আগস্ট) দুপুরে রাজারহাট বাজারের পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, খোলা কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি সরকার অরুণ যদু, ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফ, দিনকাল প্রতিনিধি আনিছুর রহমান লিটন, খোলা কাগজের রাজারহাট প্রতিনিধি আব্দুল কুদ্দুস, করতোয়া প্রতিনিধি প্রহলাদ মন্ডল, নওরোজ প্রতিনিধি আইয়ুব আলী আনছারী সহ অনেকে।
বক্তারা দ্রুত বিচার আইনে সাংবাদিক তুহিন হত্যার সাজা কার্যকরের দাবি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে দ্রুত বিচারের আওতায় সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।
বক্তারা আরো বলেন, স্বাধীন দেশে সাংবাদিকদের কন্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দূর্বল করে দেয়। তাই বিবেদ ভূলে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে হামলা-নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ