1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

কঠোর আন্দোলনের হুশিয়ারি, তুহিন হত্যার বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবী

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে হত্যা, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষ আইন বাস্তবায়নের দাবিতে পটিয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ আগষ্ট বিকেলে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানার মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইদ্রিস মিয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে।
ডা. এমদাদুল হাসান বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা আজ ভয়াবহভাবে সংকুচিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা নিরাপদ না থাকলে জনগণের কণ্ঠস্বরও নিরাপদ থাকে না।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা গনঅধিকার পরিষদের সভাপতি ডাঃ এমদাদুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, পরিবেশক সমিতির সাবেক সভাপতি এসএম হারুনুর রশিদ, ভাটিখাইন উন্নয়ন ফোরামের সভাপতি আশিকুল মোস্তফা তাইফু, সচেতন নাগরীক কামরুল ইসলাম, পৌর এলডিপির সভাপতি গাজী আমির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. তারেক রহমান, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরাফাত, ইসলামী আন্দোলন পৌর সভাপতি সোহারাব হোসেন ইমন, যুবদল নেতা নাজমুল হোসেন, ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের সেক্রেটারি সজিব মোকাররম, ইমরান হোসেন, পটিয়া পশ্চিম শিবির সভাপতি মো. জিহান, ব্যাংকার আজিজুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে, বিকাশ চৌধুরী, আনম সেলিম, মোরশেদ আলম, জাবের বিন রহমান আরজু, মহিউদ্দিন চৌধুরী, রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, ওসমান গনি, টিপু, আরাফাত হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, আশিকুল ইসলাম, ইমরান হোসেন মুন্না, মাসুম আকবরি আকাশ, রাশেদুল ইসলাম, রাশেদ চৌধুরী, তানভির রহমান, আরমান।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটছে, যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ