1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে আহত, আটক ১৮

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনার সময় আবু সাইদ রানা নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে তার ওপর হামলা হয়। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, পুলিশ সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে। আহত পুলিশ কর্মকর্তা আবু সাঈদ রানা বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল রাতে হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় উপ-পরিদর্শক রানাকে কুপিয়ে আহত করা হয়।

আহত পুলিশ সদস্যকে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, অভিযানে থাকা অবস্থায় এ হামলা হয়েছে। এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে। ১৮ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ