1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

পাঁচবিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএসএফ

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার সকালে (১৩ আগস্ট) উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করেন।
বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), সরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুরাদ মোড়লের পুত্র মুসকান(৫) ও মেয়ে আমেনা (২)। তারা একই পরিবারের সদস্য।
বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংচাড় দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। অবৈধ দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, “আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে”।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ