1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

  • প্রকাশকাল: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রোববার বেলা বারোটায় দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও সুধীজনেরা।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার।

এ সময় বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে বিচারের নামে কাল ক্ষেপণ না করে দ্রুত সময়ের মাঝে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান। পাশাপাশি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সাংবাদিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ