1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

চোরাকারবারী ধরতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

  • প্রকাশকাল: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সিলেটে চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ইছামতি নদী থেকে মাসুম বিল্লাহ নামের ওই বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেল ৫টার দিকে ইছামতি নদী দিয়ে চোরাকারবারীরা ভারতীয় সুপারির চালান নিয়ে যাওয়ার সময় মাসুম বিল্লাহ ও বিজিবির অপর এক সদস্য নৌকা নিয়ে তাদেরকে ধাওয়াা করেন। এসময় চোরাকারবারী ও বিজিবি সদস্যদের উভয় নৌকা ডুবে যায়। অপর বিজিবি সদস্য সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম বিল্লাহ তলিয়ে যান। দুর্ঘটনার পর থেকে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে একদল লোক চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়।

মাসুম বিল্লাহ’র লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ