1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

২০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন খাগড়াছড়ি বিএনপি’র সভাপতি – ওয়াদুদ ভূঁইয়া

  • প্রকাশকাল: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি ও
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

রোববার (১০ আগস্ট) বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো.সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্পদের হিসাব বিবরণীর মামলা এটি। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পর বিএনপির নেতাদের গণহারে গ্রেপ্তার করে এ রকম মামলা দেয়া হয়েছে। যেগুলো আইনসিদ্ধ ছিল না। আজকের এ রায়ের মাধ্যমে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বেকসুর খালাস পেয়েছেন। একইসঙ্গে সহায় সম্পদ জব্দ করে যে আদেশ দেয়া হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৩ মার্চ মামলাটি দায়ের করা হয়। একই বছরের ৬ জুন চার্জশিট দেওয়া হয়। পরে একই বছর ২২ জুলাই রায় দেওয়া হয়। রায়ে তিন ধারায় মোট ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়।

জ্ঞাত বহির্ভুত ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন ও দুদকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রামের বিভাগীয় জজ আদালত ওই রায় দেন। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। এরপর তিনি একই বছর হাইকোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ