1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় হতভাগ্য পিতার অভিযোগ কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ শতবর্ষেও অমলিন মহানায়ক, শিয়ালদহে আবেগের উত্তম-সন্ধ্যা পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে গোপালপুর সরকারি কলেজের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নবনিযুক্ত অধ্যক্ষ মনোহরদী থানা প্রেসক্লাবের পক্ষ হইতে নবাগত নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করছে: ১২ দিন থাকবে সংশোধনের সুযোগ নির্বাচন কমিশন

  • প্রকাশকাল: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্য ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ মিলবে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। শুধুমাত্র এদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেবেন।

খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এ জন্য ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার বা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দিতে হবে।

দাখিল করা আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। পরবর্তী সব কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ