1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

নিজের অফিসে পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নিখোঁজের দুদিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার ( ৯ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মুহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।
‎তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন রহিম ভান্ডারী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পুলিশ,পিবিআই ও র‍্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।

‎বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আ্ত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ