1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ফেসবুকে ‘ইলিশ বিক্রির’ লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে নড়াইল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার সন্ধ্যায় নড়াইলের রতনগঞ্জ বাজার এবং কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে, যেগুলো প্রতারণায় ব্যবহার করা হয়েছিল।

গত ৫ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় এক ব্যক্তি ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের একটি পেজে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার পর প্রতারকচক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠাতে বলে।

পরবর্তী সময়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নেয় তারা। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

মামলার পর প্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ