1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • প্রকাশকাল: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি জহরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন আচার্য, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক এম মহসিন মিয়া, পানছড়ি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াস, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মহিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আয়োজনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের জন্য এক ভয়াবহ সংকেত। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা বন্ধে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ