1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশকাল: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সৃষ্ট হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার (২২ জুলাই) ৪টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, খেলাফত মজলিস, ১২ দলীয় জোট, গণফোরাম।

আমন্ত্রণ পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে বৈঠকে অংশ নেওয়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গতকাল চার দলের সঙ্গে বৈঠক হয়েছে। আজ আরও বেশ ক’টি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে নিজের অংশগ্রহণ নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার(২২ জুলাই) রাতে চারটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ