মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার
পরিকল্পিত ভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শনিবার নগরীতে অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ।
ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শ্রমিক দল নেতা মোঃ জিল্লু মিয়া ও দেবব্রত দাস দুকূল এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও সভাপতি শ্রমিক দল ময়মনসিংহ জেলা ও বিভাগ মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন তালুকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি।
উক্ত অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ জেলার অধিনস্থ ভালুকা উপজেলা সহ সকল উপজেলা ও পৌর ও ট্রেড ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply