1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া আলিম মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শেখ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। 
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন ভর্তিকৃত ৫৫ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের হাতে অফিসিয়াল আইডি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ৩ জন এবং A গ্রেড প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 
এছাড়া অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৪০তম বিসিএস পরীক্ষায় অডিটর অ্যান্ড একাউন্ট ডিপার্টমেন্টে নন-ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া শরীকুল ইসলাম (দাখিল ব্যাচ-২০০৭) এবং ৪৬তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ মহিদুল শেখ কে (দাখিল ব্যাচ-২০১৫) বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহা: সাদিকুল ইসলাম, মাওলানা আলতাফ হোসেন, কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
আয়োজকদের পক্ষে অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ সহিদুল ইসলাম(দাখিল ব্যাচ-২০০৫), সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম(দাখিল ব্যাচ-২০০৭) , প্রচার সম্পাদক মোঃ মহিদুল শেখ (দাখিল ব্যাচ-২০১৫)ও মোঃ নূর মোহাম্মদ(দাখিল ব্যাচ-২০১৬) সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং একজন শিক্ষার্থীকে আদর্শ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় মাদ্রাসার শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমও অনুষ্ঠিত হয়। পরে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ছবক(পাঠ দান( প্রদান করেনবাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।
সর্বশেষে মাদ্রাসার উত্তর উত্তর সাফল্য ও সামগ্রিক কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ