বাগেরহাট প্রতিনিধি :
কচুয়া উপজেলার ৭ নং বাধাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পরিচিত রাজনৈতিক কর্মী সোহাগ ফকির এবার স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি একই ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আলোকদিয়া গ্রামের বাসিন্দা সোহাগ ফকির দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তিনি একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে। তবে নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোহাগ ফকির দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। এলাকার উন্নয়ন, সড়ক-ঘাট সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
মেম্বার প্রার্থী সোহাগ ফকির বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী দিনে ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চা
Leave a Reply