1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনেস্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!! পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন মনোহরদী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন রমজানের সৌহার্দ্যে ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নব রক্তবীজের বাঁশি- আবু মুসা আসারি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নব রক্তবীজের বাঁশি

– মোঃ আবু মুসা আসারি

 

আমি গাজা বলছি! — পাথর ছোঁড়া শিশুর কণ্ঠে,

আমি মিনার ভাঙা কান্না—রক্তে লেখা কোরআনের বাণীতে!

 

ওরে সভ্যতার মিথ্যা মুখোশ! শুনিস কি শিশুর ক্রন্দন?

রক্তমাখা মিনতিতে লুকিয়ে ঈমানের বজ্রনিঃস্বরণ!

তুই কি দেখিস? — বুকে কোরআন, লাশে পেঁচানো চাদর,

যার নাম “ইখলাস”— আজ সে আগুনজ্বলা কবর!

 

আমি শহীদ বোনের খোঁপায় রক্ত, ভাইয়ের ছিন্ন বুক,

আমি খেজুর ছায়ায় ঝরে পড়া ধ্বংসস্মৃতির সুখ।

আমি বারুদের গন্ধে জেগে ওঠা আল্লাহর হুঙ্কার,

“লা ইলাহা!” ধ্বনিতে দাউ দাউ করে জ্বলে শহীদের পরিবার!

 

আমি গাজার ধূলিমাখা পথ, শিশুর রক্তে রাঙা,

আমি ভাঙা মসজিদের ডাক, যেখানে ফজরের সুর ভাঙা।

আমি শহীদের শেষ নিশ্বাস, আকাশে উড়ে যাওয়া প্রাণ,

আমি মা’র বুকের কান্না, যে ধরে আল্লাহর কুরআন।

 

আমি নামাজের ছেঁড়া জায়নামাজ, আমি ভেঙে পড়া ইমান,

আমি মুজাহিদিনের তপ্ত বুক, আমি শাহাদাতের সম্মান!

আমি সেই শিশু—যার পাথরে গর্জে ওঠে বিষবাষ্প বোমা,

আমি কোরআন বুকে আগুন নিয়ে ঘুমাই শত্রুর কোমা!

 

আমি কোরআনের পাতা ছিঁড়ে গড়ি বিদ্রোহের নিশান,

আমি গলিত মসজিদের মিনারে তুলি শাহাদাতের গান।

আমি আগুন! আমি তীব্র! আমি তো জালেম পোড়াতে জানি।

হে ইসরায়েল! আমি ভয় নই, আমি তো প্রলয়ের পরিণাম হানি!

 

আমি সেই ধ্বনি—যার প্রতিধ্বনি মিনারে কাঁপায় দিগন্ত,

আমি সেই নীরব ভাষা—যা বলে, প্রতিশোধ হবে অনন্ত!

আমি শহীদের ঠোঁটে জমা এক চিলতে আগুন-হাসি,

আমি জেগে থাকি ফজরের আগে—নব রক্তবীজের বাঁশি।

 

 

লেখক

মোঃ আবু মুসা আসারি 

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইমেইল: musasirajofficial@gmail.com

১৬ জুন, ২০২৫ 

রাজেন্দ্রপুর, ঢাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ