1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্নে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক, মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেড।
​জনাব মোঃ জোবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এম এম হক আইডিয়াল স্কুলের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ হারুন অর রশিদ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে গম্ভীরা পরিবেশনাটি উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এম এম হক আইডিয়াল স্কুল তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”
​অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ