1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন

  • প্রকাশকাল: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে আনন্দ-উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী ও লোকজ মেলা-২০২৬ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মিনি স্টেডিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
সকালে একটি রঙিন র‍্যালি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‍্যালি শেষে বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প, লোকজ সামগ্রী এবং বিনোদনমূলক আয়োজন স্থান পায়, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
উদ্বোধনী পর্বের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে এ ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, লাকসাম থানা ওসি মাকসুদ আলম, স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরবি এমপি সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে লাকসামে নববর্ষ উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ