1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনেস্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!! পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন মনোহরদী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন রমজানের সৌহার্দ্যে ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

গোলাপের বিলাপ-আনোয়ারুল কবির বাবলু।

  • প্রকাশকাল: সোমবার, ১৬ জুন, ২০২৫

আমি ভালোবাসি কৃষ্ণচুড়া
লালা টুক টুকে বাহারি রংয়ের মেলা
আকাশের নীল উড়ে উড়ে যায়
হৃদয় নাচানো শুভ্র মেঘের ভেলা।

আমি যারে ভালোবাসি
তারে বলি কৃষ্ণ কলি
স্বপ্নের মাঝে জড়িয়ে ধরি
স্বপ্নেই মনের কথা বলি।

আমার ভালোবাসা কন্টকাকির্ণ
গোলাপের বিলাপ কেবা শুনে
প্রৌঢ়া প্রেমিকের শূন্য হৃদয়
আষাঢ়ের দিন গুলো শুধুই গুনে।

ফাগুন শেষে চৈত্রের দুপুরে
পাতা ঝরে আমের বনে
রাতের আঁধারে সমীরণ বহে
প্রেমের কথা বলি ঝরা পাতার মরমর গানে।

ভেবেছিলাম তুমি আসবে
শ্রাবণের জলে ভেসে
জোয়ার গেছে চলে
আমি এখনও দাড়িয়ে আছি
তুমি এলেনা অবশেষে।

কি করে আসবে তুমি
আমি ভালোবাসি কৃষ্ণচুড়া
তুমি ফুটন্ত গোলাপ কলি
অলি আসে অলি যায়
পাপড়িতে বসে আলিঙ্গন করে
উষ্ণ ঠোটের পরশে শিহরন জাগায়।

আমি ঝরা ফুল হাসনাহেনা
রাতের আঁধারে গন্ধ বিলাই
ভোরের শিশিরে দু পায়ে মাড়িয়ে
মনের অজান্তে চলে যায় সবাই।

বকুল হলে মালা গেঁথে
রাখতো আমাকে যতন করে
হাসনাহেনা তাই গন্ধ শুঁকে সবাই
সান্ত্বনা শুধু এইটুকু, আর কিছু নাহি চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ