1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খ্যাতিমান ব্যক্তিত্ব ও ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবু (শাহাদাৎ বাবু) কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদে সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন এবং দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক (প্রথম) হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া সকাল পত্রিকার সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ।

কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি রনি চৌধুরী ইমন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভি’র নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, ইসলামিক টিভি’র নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান কানন এবং একমাত্র নারী সদস্য হিসেবে দৈনিক আমাদের খবর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নুসরাত রুমু।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ