1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা পিতা কর্তৃক মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

লাকসামে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ২৫ মে, ২০২৫

সারিয়া চৌধুরী, লাকসামঃ

কুমিল্লার লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হযেছে। রোববার (২৫ মে) সকাল ১০:০০ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ও অতিরিক্ত দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ মেলার উদ্বোধন করেন। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত মেলায় ভূমি অফিসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

আলোচনায সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি সেবাগ্রহীতাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আশ্বাস দেন। 

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান দুলাল।

এসময় লাকসাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ