1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা পিতা কর্তৃক মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংগঠিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
“এম.টি বাংলার জ্যোতি” ও “এম.টি বাংলার সৌরভ” জাহাজে সংগঠিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ ২০ মে সকাল দশটায় বিএসসি টাওয়ারে (দৈনিক বাংলা মোড়, ঢাকা) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সম্মনিত ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

অনুষ্ঠানে নিহত চারজন কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত ৩০.০৯.২০২৪ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর “এম.টি বাংলার জ্যোতি” জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন। ঘটনাক্রমে, গত ০৫.১০.২০২৪ তারিখ “এম.টি বাংলার সৌরভ” জাহাজে বহিঃনোঙরে (চার্লি অ্যাংকরেজ) অবস্থানকালীন অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া (৫৯) আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনার পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০/- (টাকা পঞ্চাশ হাজার) করে মোট ২ (দুই) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ