1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : ২০ মে/২৫

মঙ্গলবার সকাল সাড়ে ১০’টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র মুষলধারে বৃষ্টি হয়। মাত্র আধা-ঘন্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বৃষ্টির পানি জমে। এতে প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি পরিচালনা করা সম্ভব হয়নি। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ (হাটখোলা) বৃষ্টির পানিতে ডুবে যায়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী বলেন, পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের মাঠটি উঁচু হলেও আমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে এতে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। হাটখোলা গ্রামের অভিভাবক আব্দুল আলিম বলেন, স্কুলের পাশে আমার বাড়ি একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাটি কেটে স্কুল মাঠটি উঁচু করা প্রয়োজন। উপজেলার কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোকতারা উচ্চ বিদ্যালয়ের একটিই মাঠ। দেখা যায় উভয় প্রতিষ্ঠানের মাঠটি বৃষ্টির পানিতে ভরে গেছে। কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুস শাহাদত বলেন, কিছুদিন আগে মাঠে মাটি ভরাট করা হয়েছে। তবে আর একটু উঁচু করা হলে বৃষ্টির পানি জমতে পারবে না। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন দৃশ্য দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ