1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাঁচবিবিতে মহান মে দিবস উদযাপন আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান

খাগড়াছড়িতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

খাগড়াছড়িতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়িতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রথম ধাপে ৭ জন আহতকে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (০৭ মে ২০২৫) খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মিলনায়তনে আহতদের এই হেলথ কার্ড বিতরণ তুলে দেয়া হয় এবং তারুণ্য উৎসব উদযাপন করা হয়।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সভাপতিত্বে ‍‌তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, ওয়ারিয়র্স অব জুলাই খাগড়াছড়ি’র আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব জামিন হাসান সিয়াম।

এতে গণঅভ্যুত্থানে আহত খাগড়াছড়ির ১৯ জন নাগরিকের প্রত্যেককেই পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে বলে জানানো হয়। এই কার্ডের মাধ্যমে তারা সরকার নির্ধারিত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সেবা পাবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় গত ১ জানুয়ারি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই পদক্ষেপকে সরকার ‘গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রতীক’ হিসেবে দেখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ