1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” জলবায়ু সংকট মোকাবিলায় অনন্য উদ্যোগ: ৬৫ নং ওয়ার্ডে সুজন মিয়াজীর নেতৃত্বে ব্যাপক বৃক্ষরোপণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজাঁরো সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৮ জুন, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ,  স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ১০দিনব্যাপী এই মহোৎসবে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয় এবং আগামী ৫ই জুলাই রথের উল্টো যাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনরি সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,সমাজসেবক সালাদীন রাজা চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক মোর্শেদ আলম,বাংলদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু,চন্দন কুমার রায়,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের সহ সভাপতি সুজন মাহমুদ,হিন্দু কমিউনিটি নেতা অরুণ চন্দ্র দে ও জ্যোতিময় দাস চপল। শোভাযাত্রাটি জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের মধ্যবাজার,পশ্চিমবাজার,ট্রাফিক পয়েন্ট হয়ে দূর্গাবাড়ি মন্দির থেকে নতুনপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এতে হাজারো সনাতন ধর্মের ভক্তবৃন্দরা শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেন,সম্প্রীতির রাজধানী হচ্ছে এই হাওরের জেলা সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির মিরবন্ধন রয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য উদাহরণ। তিনি আরো বলেন সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তার অনুপ্রেরনা পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ