1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা হচ্ছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই, সেখানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কারণে শিক্ষক নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত ছিল। তবে বর্তমানে আদালতের সহযোগিতায় এসব জটিলতা নিরসনের পথ তৈরি হয়েছে। ফলে মাধ্যমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

ড. মিলন বলেন, “কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে হওয়ায় কিছুটা সময় লাগতে পারে। তবে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য সরকার কাজ করছে এবং এ প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না।”

তিনি শিক্ষা খাতের বিদ্যমান সংকটের কথা উল্লেখ করে বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে ব্যাপক নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আসবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ