1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • প্রকাশকাল: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা দরগাহপাড়ার মো. শাহীন (২০) নামে এক যুবককে ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকি পরিবহনের বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালান।

তল্লাশির সময় বাসের সর্বশেষ সিটে থাকা যাত্রী মো. শাহীনকে (২০) সন্দেহজনক মনে হলে তাকে এবং আশপাশের সিটগুলোতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার সিটের পেছন থেকে অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ানো ১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহীন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মো. আবদুল হাকিমের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য শাহীন, বাসের চালক ও হেলপার এবং বাসটি ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহীন স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরবর্তীতে বাসের চালক, হেলপার ও বাসটি মুচলেকা গ্রহণের মাধ্যমে পালকি পরিবহনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ