1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

  • প্রকাশকাল: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়

সেলিম চৌধুরী হীরা:
এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার লাকসাম উপজেলায় সাফল্যের শীর্ষস্থান অর্জন করেছে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৯৬ দশমিক ০২ শতাংশ।
চমৎকার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিদ্যালয়ের এমন সাফল্যে কৃতিত্বের দাবিদার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক তদারকি এবং অভিভাবকদের সহযোগিতাকে এই ফলাফলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলম ও অভিভাবক সদস্য গোলাম ফারুক এবং সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় লাকসামের শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ