1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

!! বিশেষ প্রতিবেদন !! আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য ! : স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আখতারুজ্জামান ও মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ সহোচর এবং সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশন এর ব্যবসায়ীক পার্টনার ভুমি দস্যু অনিল লিও কস্তা এখন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নির্বাচিত হয়েছেন। যা নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ১৪ জুন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের ডোনার অনিল লিও কস্তা কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে অনিল লিও কস্তা ও সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মা চিহ্নিত স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর ঘনিষ্ঠ সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশনের একান্ত আস্থাভাজন অনিল লিও কস্তা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তেজগাঁও এর সেচ্ছাসেবক লীগের নেতা ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন কর্মসূচিতে মোটা অংকের অর্থের যোগান দিয়েছেন বলে জানিয়েছেন খ্রিস্টান এসোসিয়েশন এর কতিপয় সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলে অনিল লিও কস্তা বিএনপির কোন কর্মসূচিতে ছিলেন না। উল্টো তিনি আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অনুদান দিয়েছেন।

আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে চলাফেরা করে নানা ভাবে সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সাথে তার বিভিন্ন সময়ের আলোকচিত্র তার প্রমাণ হিসেবে রয়ে গেছে।

উল্লেখিত মন্ত্রী এমপিদের ছত্রছায়ায় মাফিয়া আগষ্টিনের সাথে মিলে মিশে দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে লুটপাট করে কয়েকশ’কোটি টাকার মালিক বনে গেছেন।

উপার্জিত অবৈধ অর্থ বিএনপি নেতাদের ডোনেশন দিয়ে পদ বাগিয়ে নিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ভুমি দস্যু অনিল লিও কস্তা কে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতা কর্মীগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ