1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

এডিট করা ও খণ্ডিত অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

সোমবার সকালে উপজেলা অফিস সংলগ্ন শ্রমিকদল নেতার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আলোচনার ভিত্তিতে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর নামে সর্বোচ্চ দরদাতা নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সিডিউলগুলো রুহুল আমীন মিলন ও জেলা মৎসজীবী দলের আহবায়ক আঃ হালিম সংগ্রহ করেন এবং তিনটি সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডার বাক্সে জমা দেওয়ার কথা ছিল।

এসময় তিনি অভিযোগ করে বলেন, সমঝোতার বাইরে গিয়ে গোপনে আমেনা এন্টারপ্রাইজের বিডি সরিয়ে ফেলে শামীম এন্টারপ্রাইজ, যা শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকৃত, সেটিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে জমা দেওয়া হয়। এতে বালুমহাল সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আঃ হালিমের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সেই কথোপকথনের একটি অংশ কেটে-ছেঁটে বিকৃতভাবে রেকর্ড করে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে, যা গত দুই দিন ধরে প্রচারিত হচ্ছে।

তিনি আরও বলেন,এটি একটি পরিকল্পিত অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ