1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়া চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলায় ফিরছে প্রাণ, তরুণদের মাদকবিরোধী মুজিবনগর দিবসে ন্যয়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার– মুক্তিজোটের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। পাঁচবিবিতে মাদক সহ নারী আটক পাঁচবিবিতে এসএসসি পরীক্ষাদের বিদায়

নেত্রকোণায় জেলা বিএনপির আহ্বায়কের গণসংযোগ

  • প্রকাশকাল: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

২৭ / ০৬/২০২৫ ইং

নেত্রকোণায় জেলা বিএনপির আহ্বায়কের গণসংযোগ

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে
রেখে নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক, অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক
শুক্রবার সদর উপজেলার মদনপুর এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
তিনি জুম্মার নামাজ আদায় ও হযরত শাহ্ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুখ সুরতনী (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন।
মদনপুরে আগমন উপলক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মীরা ডাঃ মোঃ আনোয়ারুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি মদনপুর ফকিরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মসজিদ কমিটির আহ্বানে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি মসজিদ উন্নয়নে এক লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
পরে তিনি মদনপুর পশ্চিম পাড়ার নির্মাণাধীন শাহী জামে মসজিদ পরিদর্শন করেন
এবং নির্মাণ কাজে সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এরপর তিনি মদনপুর পশ্চিম পাড়ায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুখ সুরতনী (র.)-এর
মাজার জিয়ারত করেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে প্রত্যাবর্তন এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সদস্য ড্যাবনেতা ডাঃ দেলোয়ার হোসেন টিটু, জেলা বিএনপি নেতা সোলায়মান ফকির, সেলিকুর রহমান স্বপন, জেলা বিএনপির সদস্য তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা বিএনপির সদস্য শরিফুল হাসান আরিফ,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল,
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না,
যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ,
জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল,
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,
সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোখশেদুল ইসলাম রাজিব,
মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ