1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

পাবনা ইসলামিয়া এতিমখানা ও হিফজখানার বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনা ইসলামিয়া এতিমখানা ও হিফজখানার বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

শনিবার (২৫ এপ্রিল) পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (মহিলা শাখা) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এতিমখানা ও হিফজখানার সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান।

এতিমখানার সহ সুপার মাওলানা আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পাবনা শাখার উপ-পরিচালক মাওলানা ইমামুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ, দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি নেসার আহমেদ নান্নু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এতিমখানা ও হিফজখানার সুপারিনটেনডেন্ট মাওলানা শেখ আশরাফ আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এতিমখানা ও হিফজখানা পরিচালনা পরিষদের সদস্য আশরাফুল আলম হেলাল, দেলোয়ার হোসেন( কাতার), অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, এডভোকেট মাজেদুল ইসলাম, আতাউর রহমান, দেলোয়ার হোসেন । শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্ট এর সদস্য রবিউল ইসলাম বাদশা, শিক্ষক মাওলানা আব্দুস সালাম, শরিফুল ইসলাম প্রমুখ ।

সমাবেশ শেষে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের বিজয়ীেদর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । এছারা অনুষ্ঠানে ১১ জন বিদায়ী হাফেজদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় । পুরস্কার প্রাপ্তরা হলো হাফেজ হাসানুজ্জামান শান্ত, রাহাত মন্ডল, মেহরাব খান, রেদওয়ান , মোসাদ্দিকুর রহমান মুইন, হুসাইন আহমেদ, রাফিদ খান,আবু হুরায়রা, আল আমানত, মেহেদী হাসান ফাহিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ