1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

ধামরাইয়ে নির্মাণাধীন ভবনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন, আটক ২

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করেছেন ধামরাই থানা পুলিশ। এবং হত্যাকারী দুই জন স্ত্রী ও প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরকীয়ার জেরেই এই হত্যা, নিজের স্ত্রী এবং প্রেমিক এ লোমহর্ষক হত্যাকান্ড ঘটিয়েছেন বলে জানান পুলিশ।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) ধামরাই থানায় এক প্রেসব্রিফিয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা জেলা (সাভার) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহিনুর কবির। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপুল হোসেন।

জানা গেছে, উপজেলার দেপাশাই উত্তর আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত মোহাম্মদ আলী (৪০)’র স্ত্রী জয়তুন একই এলাকার তোফাজ্জল মিয়া সঙ্গে পরকিয়া করে আসছিল বেশ কয়েক বছর ধরে। তাদের দুজনের ঘরে সন্তানাদি ও রয়েছে।
পরকিয়ায় পড়ে মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করে জয়তুন ও তার প্রেমিক তোফাজ্জল। এরমধ্যে গত রবিবার সকালের দিকে নিহত অটোরিক্সাসহ চালক মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যায় প্রেমিক তোফাজ্জল মিয়া। পরে উপজেলা পরিষদের নির্মাণাধীণ ভবনের ৪ তলায় বাথরুমে নিয়ে স্ত্রী জয়তুন ও ঘাতক তোফাজ্জল মিয়া মোহাম্মদ আলীকে ইট দিয়ে মাথা থেথলিয়ে পরে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে তারা পালিয়ে যায়।

উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় লাশ পড়ে আছে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ওইদিনই সন্ধার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ র‍‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। ঘটনার ৪ দিনপর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দেপাশাই এলাকা থেকে প্রেমিক তোফাজ্জল মিয়াকে প্রথমে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্ত্রী জয়তুনকে ও গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও উদ্বার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রেমিক যুগলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ