1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার 

আমার দেশ সম্পাদক’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।।

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমূখ।
বক্তারা বলেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা-মামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। মাহমুদুর রহমান এদেশের একজন অকুতোভয় মজলুম প্রকাশক, সম্পাদক ও কলামিস্ট। তার উপরে বারবার হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কারা ভোগ করতে হয়েছে। এমনকি তার সম্পাদনাধীন পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আমার দেশকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তার কন্ঠ রোধ করতেই কলমকে থামাতে এই মামলার অবতারণা। আমরা সারাদেশের গণমাধ্যমকর্মীরা মাহামুদুর রহমানের সাথে রয়েছি। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে আরো কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছি।
আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন, কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিকের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ