1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

জোরপূর্বক প্রবাসীর জায়গা দখলের অভিযোগ শিক্ষক জাফরের বিরুদ্ধে

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিনিধি :-
মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী জামাল উল্যাহ সওদাগর বাড়ির প্রবাসী মেজবা উদ্দিনের জায়গা টিনের বাউন্ডারী জোর পূর্বক ভেঙে জবর দখলের অভিযোগ উঠেছে আবুতোরাব ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু জাফর নিজামীর বিরুদ্ধে।
ভুক্তভোগী মেজবা উদ্দিন অভিযোগ করে বলেন, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘ ২৬ বৎসর যাবৎ প্রবাসে আছি। জাফর হুজুর আমার প্রতিবেশী তাহাদের সাথে পশ্চিম মায়ানী মৌজার জেএল নং-৭৯, সিট নং-৩ বি এস দাগ নং-৫২৯৩, ৫২৯৮, ৫২৯৯ দাগ সমুহের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
জাফর হুজুর আমার বাড়ির প্রবেশ পথে কংক্রিটের বিশাল স্তুপ দিয়ে দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে এবং আমার জায়গা জোরপূর্বক অন্যায় ভাবে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতি পূর্বে অসংখ্য সালিশী বৈঠকের মাধ্যমে বিরোধ মিমাংসার চেষ্টা করলেও কোন সালিশ বৈঠক না মেনে উল্টো ক্ষমতার দাপট দেখিয়ে পরিকল্পীত ভাবে আমাকে আমার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা তদবির চালিয়ে আসছে। গত ২৩ এপ্রিল (বুধবার) পুনরায় প্রতিনিধিদের মাধ্যমে সালিশী বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা আমি মেনে নিয়েছি। তারপরও পরের দিন বিকাল সাড়ে ৩ টায় আমার ক্রয়কৃত জায়গার টিনের বাউন্ডারী ভেঙ্গে ফেলে জ্বর দখলের চেষ্টা করে। এতে আমি বাঁধা দিতে গেলে আমি এবং আমার পরিবারের উপর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। প্রতিহিংসা বসত আমার পিছনে লেগে থাকার পাশাপাশি আমার বিভিন্ন ক্ষয়ক্ষতি সহ আমাকে বিদেশ যেতে দিবে না বলে হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি আমি এর সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু জাফর নিজামী বলেন, জায়গাটি আমার তাই আমি টিনের বাউন্ডারীটি ভেঙ্গে ফেলেছি বলে স্বীকার করেন। জায়গা আপনার হলেও এইভাবে স্থাপনা (টিনের বাউন্ডারী) ভাঙ্গতে পারেন কিনা জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার এস আই তোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ দিন যাবত ঐ জায়গা নিয়ে বিরোধ ছিল। গত ২৩ তারিখ একটি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে এসেছি ঘটনাস্থলে গিয়ে টিনের বাউন্ডারী ভেঙ্গে পড়ে রযেছে দেখতে পেয়েছি , আইনশৃঙ্খলা শান্ত রাখতে দুই পক্ষে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ