1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
জীবনের মায়ার টানে ফাইতং যাচ্ছে না পরিবেশ অধিদপ্তর ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে (বিজিবি)।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি টহল দল পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।

অভিযানে মোট ৬৪ টুকরা সেগুন কাঠ, যার পরিমাণ ৮৭ দশমিক ৯৮ ঘনফুট, উদ্ধার করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা বলে জানানো হয়েছে।

পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ