1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শেখ মাহতাব হোসেন। ডুমুরিয়া খুলনা।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিক বলেন, “সুস্থ সবল জাতি গঠনে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করে রান্নায় পুষ্টিগুণ বজায় রাখা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন যে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সুষম খাবার নির্বাচনের গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাসের ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই মোঃ শাহআলম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন এবং সাংবাদিক মোঃ আজহারুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি, দেশীয় শস্য ও মৌসুমী সবজি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (IPHN)-এর এই সময়োপযোগী উদ্যোগ দেশের মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ