1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আইডিয়াল স্কুলে মুশতাকের রাজত্ব ও পতনের নেপথ্য;শিক্ষক ও অভিভাবকদের ওপর নির্মম প্রতারণা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেঃ মুক্তিজোট ওসি আপতাফ কতোঃ থানার নেতৃত্বে বিশেষ অভিযান ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রমনা রেজিমেন্ট বিএনসিসির উদ্যোগে বিইউবিটিতে ইভটিজিং এর কুফল ও প্রতিকার শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন গ্রাহকের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা

ধামরাইয়ে অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি লুট।

  • প্রকাশকাল: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গাজী খালী নদীর গতিপথ অবৈধভাবে বন্ধ করে ফসলি জমির মাটি লুট করে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

নদীর গতিপথ বন্ধ করার ফলে ব্যাহত হচ্ছে পানির প্রবাহ ও কৃষি জমির সেচ কাজ। ফসলি জমিতে ভেকু মেশিন বসিয়ে ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে ওই ক্ষমতাধর প্রভাবশালী মহলটি। এতে করে হুমকিতে পড়েছ ধাইরা, চাউনা আশপাশের বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ ফসলি জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায় নদীতে বাধ নির্মান করে মাটির লিক চলছে। সন্ধ্যার শুরুতেই ভেকু চালু হয় এবং ড্রাম ট্রাক ভরে মাটি যায় পাশের কয়েকটি ভাটায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী নান্নার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোশাররফ হোসেনসহ ছানোয়ার, নজরুল, সাইফুল গংরা মিলে গত কয়েকদিন ধরে নদীতে বাধ নির্মাণ করে নদীর অপরপাশের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। মোশারফের নেতৃত্বে গতবছরেও মাটির লিক চলেছে।

স্থানীয়রা জানান, মাটি কাটার কাজ চলে সারারাত ধরে। যারা মাটি কাটে তারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না। প্রশাসনকে কিভাবে জানাবো, তারা জানতে পারলে আমাদের ক্ষতি করবে। তাদের এভাবে কৃষি জমির মাটি লুটের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলোবালিতে বাড়িঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, বিষয়টি আমার জানা ছিলোনা আমরা অতি দ্রুত ব্যবস্থা নিবো। কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময় সজাগ রয়েছেন। ইতিপূর্বে আমরা অসংখ্য ভেকুজব্দ সহ মাটি কাটা বন্ধ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ