1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাদক যুব সমাজকে ধ্বংস করে,,, যুবদল কর্মী সাদ্দাম অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কা ৫০ বছরের এক গৃহকর্মী নিহত 

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার 

ময়মনসিংহের ভালুকা উপজেলা দ্রুত গতিতে চালানোর মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামের এক নারী গৃহকর্মী নিহত হয়েছেন। উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া এলাকায় ১৬ এপ্রিল বুধবার রাতে এই মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে। ভালুকা পৌরসভার ৫নম্বর ওয়ার্ড গ্যাসলাইন এলাকার বাসিন্দা মরহুম মনু বেপারীর মেয়ে নিহত রইজান খাতুন। সে ভালুকা পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।

 

এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে চালানোএকটি মোটরসাইকেল রইজান খাতুনকে জোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাফসানও আহত হয়েছে।আহত অবস্থায় সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ দুঃঘটনার সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ রয়েছে এবং চালক রাফসানও আহত হয়েছেন। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ