1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে একমাত্র শিশুপুত্রের মৃত্যু ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, তরুণ ব্যবসায়ী নিহত বোয়ালখালীর পাঁচ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝেসিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তানোরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়া সংবর্ধনা নবীনগরে বজ্রপাতে মৃত্যু না কি পরিকল্পিত হত্যাকাণ্ড? শরীরে আঘাতের চিহ্ন নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবি স্বজনদের যশোরে খুলনা বিভাগীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত: দাবি আদায় না হলে ইটভাটা বন্ধের আলটিমেটাম নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ফাইলাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান।

  • প্রকাশকাল: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ,পুরাতন স্লুইস রক্ষনাবেক্ষন,দখলমুক্ত ও বোরোধান সরাসরি কৃষকদের কাছ থেকে লাভজনক দামে ক্রয়ের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকরা অবস্থান ধর্মঘট পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা। এসময় শতাধিক কৃষকের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতি ডাল্বুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম,নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,গত আট বছর যাবৎ কৃষকরা উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও পানি উন্নয়ন বোর্ড তাতে কর্ণপাত করছে না। বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই বর্ষা মৌসুমের আগে স্লুইসগেট মেরামত করার জোর দাবি জানান তারা l

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ