নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
Leave a Reply