1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার পদচারণায় মুখরিত পথঘাট

  • প্রকাশকাল: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মকবুল হোসেন,স্টাফ রিপোটার

আজ ১৪ই এপ্রিল ২০২৫ সোমবার, বাংলা পঞ্জিকার ১ বৈশাখ ১৪৩২। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায়। নতুন বছরকে স্বাগত জানাতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রাটি নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার, টাউন হল মোড় ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ