1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায় ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০২১পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড ‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান

আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

  • প্রকাশকাল: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে হিমাগার গুলোতে আলু সংরক্ষনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
একযোগে প্রতিবাদে নামবে কৃষক-শ্রমিক- জনতা ও ব্যবসায়ীরা, সরকার নির্ধারিত মুল্যে ভাড়া নিতে হবে অন্যথায় তুমুল আন্দোলনের হুশিয়ারী দেয় দিয়েছে তারা।
এ নিয়ে কৃষক ও আলু ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো মুহুর্তে হতে পারে কঠোর আন্দোলন।
কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ তাদের অভিযোগ আমলে নিচ্ছে না।
হিমাগারে আলু সংরক্ষণকারী ২৫ মাইলের সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুর ইসলামসহ অনেকে জানিয়েছেন তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিতে নারাজ কিন্তু দলুয়ায় শাহী হিমাগার-২ কৃষক ও ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
সততা বাণিজ্যালয়সহ অনেকের নিকট প্রতি বস্তা আলুর ভাড়া ৪২০ টাকা হারে রশিদ মুলে আদায় করছে।
বীরগঞ্জ দলুয়া শাহী হিমাগার-২ সহ অন্যান্য হিমাগারে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে কৃষক ও আলু ব্যবসায়ীদের নিকট প্রতি বস্তায় ৬০ টাকা হারে অতিরিক্ত আদায় করা হচ্ছে।
এবার হিমাগারে আলু সংরক্ষণের জন্য সরকার গত ৩১ আগষ্ট প্রতি কেজি আলুর ভাড়া ৬ টাকা নির্ধারণ পুর্বক প্রজ্ঞাপন জারি করেছে। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি ৬০ কেজি বস্তার ভাড়া ৩৬০ টাকা সেখানে আদায় করা হয়েছে ৪২০ টাকা।
প্রজ্ঞাপন কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, সরকারী নির্দেশনা অমান্য, কৃষক ও আলু ব্যবসায়ীদের সাথে চরম প্রতারণা করা হলেও বীরগঞ্জে প্রশাসনের নিরবতা জনমনে নানান প্রশ্নের জম্ম দিচ্ছে।
৯ সেপ্টম্বর মঙ্গলবার সরজমিন তথ্য নিয়ে জানা গেছে শাহী হিমাগার দলুয়া, শাহী হিমাগার হাবলুহাট, হিমাদ্রি লিঃ চাকাই, রাহবার বটতলী ও দেওয়ানবাড়ী কোল্ড স্টোরেজ দলুয়া ৫ টি হিমাগারে আলু সংরক্ষণের পরিমান ১২ লাখ ১৬ হাজার বস্তা।
ফলে সরকার নির্ধারিত মূল ভাড়া বাদে কৃষক ও ব্যবসায়ীদের জিম্মি করে অবৈধভাবে মালিক পক্ষের অতিরিক্ত আদায় ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা।
এ ব্যপারে সরজমিনে শাহী হিমাগার-২ গিয়ে ম্যানেজার মনির হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন কে পাওয়া যায় নি। মুঠোফোনে তাদের কে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
তবে কোল্ড স্টোরেজে কর্মরত হিসাব রক্ষক সামিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতোমধ্যে অতিরিক্ত আদায়কৃত টাকা সংরক্ষণকারীদের কে ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে, প্রাপ্তী স্বীকার ফরমে স্বাক্ষর নিয়ে প্রতি বস্তায় ৩০ টাকা হারে ফেরত দেওয়া হচ্ছে।

শাহী হিমাগার হাবলুহাট ম্যানেজার হিরু কে পাওয়া যায় নি।
দেওয়ানবাড়ী কোল্ড স্টোরেজ দলুয়া ম্যানেজার ফাহিম হোসেন, রাহবার কোল্ড স্টোরেজ, বটতলী, ম্যানেজার রুবেল ইসলাম, হিমাদ্রি কোল্ড স্টোরেজ লিঃ চাকাই, ম্যানেজার নুরন্নবী জানান শুরু থেকে এখন পর্যন্ত ৩৯০ টাকা হারে রশিদ মুলে ভাড়া আদায় করা হচ্ছে এবং এটি আমাদের মালিক পক্ষের নির্দেশ।
এ ব্যপারে মালিকদের পক্ষে দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজের মো: কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান প্রজ্ঞাপন জারির পূর্বেই বীরগঞ্জের প্রত্যেক কোল্ড স্টোরেজে সংরক্ষিত প্রতি বস্তা আলু ৩৯০ টাকা হিসেবে স্থানীয় মালিক পক্ষে ভাড়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে।

ঐ সিদ্ধান্ত অনুযায়ী এখনো কার্যক্রম চালু আছে। তাছাড়া আমাদের বীরগঞ্জের চেয়ে অন্যান্য জায়গায় ভাড়া অনেক বেশী আদায় হচ্ছে, খোজ নিয়ে জানতে পারেন।

এ ব্যাপারে জেলা সিনিয়র অফিসার কৃষি বিপণন রবিউল হাসানের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি ইতিমধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে.
মোবাইল ফোন রিসিভ না হওয়ায় ইউএনও বীরগঞ্জের সাথে যোগাযোগ সম্ভব হয় নাই, তবে সহকারী কমিশনার ভূমি বীরগঞ্জ, দিনাজপুর, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ