1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড ‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

  • প্রকাশকাল: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

৫০০ বস্তা সার মজুত, গোদাগাড়ীতে ডিলারের এক মাসের কারাদণ্ড ।
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে সোলায়মান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাইংপাড়া মোড়ে মেসার্স কৃষি ঘর নামে ওই সার ডিলারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে সোলায়মান পাটোয়ারীর গোডাউনে মজুত করে রাখা ২০০ বস্তা এমওপি এবং ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। মোট ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ