1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

কুয়াকাটা মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত।

  • প্রকাশকাল: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
“স্মৃতির টানে প্রিয় প্রাংঙ্গনে, এসো মিলি প্রানের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের(আজিমপুর) ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শনিবার(১২ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মহিউদ্দিন মুসুল্লী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.সাইদুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.আবুল হোসেন হাওলাদার, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুচ সোহেল,পুনর্মিলনী কমিটির উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম,
তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা আবুল বাশার মিয়া, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসিস) এর প্রধান উপদেষ্টা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.শাহ জালাল মুন্সি,সহ সভাপতি ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো.শাহাবুদ্দিন এবং উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান হাওলাদার। প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল ইসলাম রাসেল ও কারিতাস কর্মকর্তা মং মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,বাসিস’র কলাপাড়া উপজেলা সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আবুল বাসারসহ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচছা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১১জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনের নিরিহ মুসলমানদের জন্য এক মিনিট বিশেষ প্রার্থনা করা হয়।
কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির(বাসিস) সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম বলেন, ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে বিকেলে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মৃতিচারন অনুষ্ঠিত হবে। এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২য় পুনর্মিলনী আয়োজনের সমাপ্তি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ